


ভাসাই: শিশুদিবসে স্কুলে পৌঁছতে ১০ মিনিট দেরি হয়েছিল। শাস্তি স্বরূপ ১০০ বার কান ধরে ওঠবোস করার নির্দেশ দেন শিক্ষক। সাজা পূরণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ওই ১২ বছরের নাবালিকা। পরে মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে। জানা গিয়েছে, ওই নাবালিকার নাম কাজল গোন্দ। ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে। কোমরে ব্যথা শুরু হওয়ায় ওই ছাত্রীকে জেজে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিজনরা। যদিও শেষরক্ষা হয়নি।