


লিসবন: এক সপ্তাহও হয়নি দীর্ঘদিনের বান্ধবী জর্জিনাকে বিবাহ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই আবহেই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন পর্তুগালের মহাতারকা। ৪১ বছর বয়সি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটাই সম্ভবত ফুটবলার হিসাবে শেষ বছর। সেজন্যই ছাপ রেখে যেতে চাই।’
পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী দুই দশক ব্যাপী কেরিয়ারে ক্লাব ও দেশ মিলিয়ে করেছেন ৯৭৬টি গোল। খেলা ছাড়ার পর কী করবেন, সেই পরিকল্পনাও সারা। তাঁর কথায়, ‘নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক কিছু করার রয়েছে। ফুটবল ছাড়লে অবশ্য একটা বিশাল শূন্যতা তৈরি হবেই। সেটাকে সামলাতে নানাদিকে সময় দিব। পাশাপাশি অনেক ঘোরাঘুরি করব, মজা করব। আমার যা রোজগার, সেটা নানাভাবে ব্যবহার করতে চাইছি। গত ২৫ বছর ধরে তো কম ত্যাগ করিনি!’