


দুবাই: পেটের ব্যথায় কাবু হয়ে গত ম্যাচে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তা বেড়েছিল কোচ জর্জ হেসাসের। তবে যাবতীয় আশঙ্কা দূরে সরিয়ে রবিবার শুরু থেকে মাঠে নামলেন পর্তুগিজ মহাতারকা। করলেন গোলও। এশিয়া সেরার মঞ্চে শেষ আটের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল ওয়াসেলকে ৪-০ গোলে হারাল আল নাসের। ম্যাচে রোনাল্ডোর পাশাপাশি জাল কাঁপান ইনিগো, আবদুল্লা আল-আমরি ও সাদিও মানে।