


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশার বাগদায় বাইক নিয়ে ভ্রমণ অভিযানের আয়োজন করেছিল রয়্যাল এনফিল্ড সংস্থা। মিটিওর-৩৫০ মডেলের বাইক নিয়ে তিনদিনের এই বিশেষ অভিযানে অংশ নেন ৩০ চালক। সল্টলেকের সেক্টর ফাইভে একটি শোরুম থেকে শুরু হয় বাইক নিয়ে যাত্রা। পাঁচ ঘণ্টায় প্রায় ২৭০ কিলোমিটার পথ অতিক্রম করে বাগদা সমুদ্র সৈকতে পৌঁছয় মিটিওর-৩৫০ টিম। যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজ্য থেকে আসা বাইকপ্রেমীরা। খাওয়া-দাওয়া সহ সমুদ্র সৈকতে সময় কাটানোর মধ্য দিয়ে জমে ওঠে ভ্রমণ। এর পাশাপাশি ওড়িশার বিভিন্ন মন্দির দেখানোর ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। ভ্রমণ পথে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল চালকদের নিরাপত্তার দিকে। হেলমেট, জ্যাকেট, গ্লাভস, জুতো ছিল আবশ্যিক।