বর্ধমানে পৌঁছেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি মধ্যবঙ্গের কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বিস্তারিত পড়ুন।
৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৩
আজ, বৃহস্পতিবার সকালে বর্ধমানে পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার পর্যন্ত তিনি থাকবেন। মধ্যবঙ্গ অর্থাৎ দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদের একাংশের কার্যকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন।