


• ফের অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধছেন ধনুষ। সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামি ধনুষের সঙ্গে একটি ছবি করার কথা ঘোষণা করেছেন। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সাইকে। তেমনই জল্পনা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। এর আগে ‘মারি ২’ ছবিতে ধনুষ ও সাইয়ের কেমিস্ট্রি পছন্দ করেছিলেন দর্শক। পর্দায় তাঁদের রোমান্স আজও চর্চায়। ফের দু’জনে জুটি বাঁধলে, তা আলাদা আকর্ষণের জায়গা। সূত্রের খবর, এই ছবির জন্য ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে সাইয়ের কাছে। তিনি রাজি হলেই শুরু হবে যাবতীয় কাজ। এর আগে পরিচালক রাজকুমারের সঙ্গে ‘আমরণ’ ছবিতে কাজ করেছিলেন সাই। সেই ছবিও প্রশংসিত নানা মহলে। এই মুহূর্তের ছবির চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা।