


‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালকদ্বয় রাজ ও ডিকের সঙ্গে আলোচনা সারলেন অভিনেতা সলমন খান। শোনা যাচ্ছে, একটি অ্যাকশন কমেডি ছবির জন্য কথাবার্তা বলছেন তাঁরা। সূত্রের খবর, একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে আলোচনা। সলমন নাকি পরিচালকদের আইডিয়া শুনে খুশি হয়েছেন। তবে এখনও পর্যন্ত ছবিটির জন্য সইসাবুদের কথা হয়নি বলেই শোনা যাচ্ছে। এই মুহূর্তে তিনি অবশ্য ব্যস্ত সম্পূর্ণ ভিন্ন ঘরানার একটি ছবির কাজে। ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির কাজ শেষের পথে। প্রথমবার সেনার উর্দিতে সলমন। এই ছবি মুক্তির পরই নতুন কাজ শুরু করবেন ভাইজান। আপাতত তাঁর অনুরাগীরা ঈদের মরশুমের অপেক্ষায়। কারণ তখনই মুক্তি পাবে সলমনের পরের ছবি ‘ব্যাটল অব গালওয়ান’।