


সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্রের অপেক্ষায় সলমন খান অভিনীত ‘মাতৃভূমি’। বছরের শুরু থেকেই ছবিটি ছাড়পত্রের জন্য আটকে রয়েছে সিনেমাটি। সূত্রের খবর, সিবিএফসি স্ক্রিনিং নিয়ে এখনও কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন নির্মাতারা। যাবতীয় সমস্যার সমাধান হলে তবেই সিপিএফসি ছাড়পত্র পাবে ছবিটি। তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। তবে এই অচলাবস্থা কতদিনে কাটবে, তা নিয়ে সংশয় রয়েছে। ২০২০ সালে চীনের সঙ্গে গালওয়ান নিয়ে সংঘর্ষ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছিল। তবে বিদেশ মন্ত্রকের আপত্তির কারণে ছবিতে একাধিক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন নির্মাতারা। তা সত্ত্বেও ছবিটি ছাড়পত্র না পাওয়ায় হতাশ অনুরাগীরা।