


এবার কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে সারা অর্জুন। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির হাত ধরে লাইমলাইটে নায়িকা। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবি দু’টি বিশ্বজুড়ে দারুণ সাফল্য পাওয়ায়, স্বাভাবিকভাবেই নজরে পড়েছেন সারা। সূত্রের খবর, সঞ্জয়লীলা বনশালীর প্রযোজনায় জ্যাসমিত কে রিনের পরিচালনায় ভারতীয় সিনেমার স্বর্ণযুগের ঘটনা তুলে ধরা হবে। সেখানেই মুখ্য চরিত্রে কাজ করবেন সারা। ইতিমধ্যে নাকি তাঁর কাছে প্রস্তাব গিয়েছে। শোনা যাচ্ছে, প্রস্তাবে রাজি হয়েছেন সারা। তিনি ছবির জন্য প্রস্তুতিও শুরু করেছেন। চিত্রনাট্যের কাজও প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে। মধুবালার কেরিয়ারের পাশাপাশি তাঁর জীবনের নানা দিক তুলে ধরা হবে বনশালী প্রযোজিত এই সিনেমায়। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।