


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার জন্য তাঁদের পাশে দাঁড়াচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কলারশিপ দেওয়া হবে, সেখানে স্নাতক বিভাগে কোর্স চলাকালীন প্রতিমাসে বৃত্তি পাবেন পড়ুয়ারা। এবছর উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা আগামী ১৪ আগস্টের মধ্যে আবেদন করা করতে পারবেন। ৩ বি, লালবাজার স্ট্রিট থেকে এই বিষয়ে জানা যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক রাজেন নাগর বলেন, ‘বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের পাশাপাশি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কোর্সে মাসিক ১ হাজার টাকা, অনার্স কোর্সে মাসিক ৭০০ টাকা ও পাস কোর্সে ৫০০ টাকা বৃত্তি দেওয়া হবে।