


সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মর্দানি ৩’। যদিও ছবিতে সামান্য অদল বদল করার নির্দেশ দিয়েছে বোর্ড। আগামী ৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে সেন্সর বোর্ডের তরফে ইউএ ১৬ সার্টিফিকেট পেল এই সিনেমা। পাশাপাশি কয়েকটি দৃশ্য ও সংলাপে বদল করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ‘বাচ্চি’ শব্দটির পরিবর্তে ‘লড়কি’ ব্যবহার করতে বলা হয়েছে। একটি মেয়েকে চড় মারার দৃশ্যও বদল করা হবে। ভারত সরকারের বিরুদ্ধে নেতিবাচকভাবে উল্লেখ করা যে কোনো শব্দ বা বাক্য পরিবর্তনের কথা বলেছে বোর্ড। শিশু ও নারী পাচার সম্পর্কিত তথ্যও যোগ করতে হবে ছবিতে। ২ ঘণ্টা ১৭ মিনিটের এই ছবির জন্য উন্মাদনা রয়েছে অনুরাগীদের মধ্যে।