


‘মালামাল উইকলি’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল রীতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, রাজপাল যাদব অভিনীত ছবিটি। প্রায় ২০ বছর পর ছবিটির সিক্যুয়েল তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবিরর জন্য রীতেশ, পরেশ ও রাজপালকে প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁরা সবুজ সংকেত দিলেই কাজ শুরু হবে। ইতিধ্যে পরেশ নাকি তাঁর সম্মতি জানিয়েছেন। তবে চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। অন্যদিকে, রীতেশ ও রাজপালের সঙ্গে পুরোদমে কথাবার্তা চলছে। কয়েকদিন আগেই ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বিপাকে জড়িয়েছিলেন রাজপাল। সদ্য জেল থেকে বেরিয়ে তিনি ফ্লোরে ফিরেছেন। এর মাঝে জনপ্রিয় ছবির সিক্যুয়েলের প্রস্তাব পাওয়ার খবরে খুশি রাজপালের অনুরাগীরা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে শুরু হতে পারে শ্যুটিং।