


‘কিং’। এই ছবিই বর্তমানে শাহরুখ খানের ধ্যান-জ্ঞান। জোরকদমে চলছে শ্যুটিং। ব্যস্ততার মাঝেই রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখের। তবে সূত্রের খবর, এখন তাঁর প্রায়োরিটি ‘কিং’-ই। সে কারণে ‘জেলার ২’ ছবির ক্যামিও ছেড়েছেন অভিনেতা। চলতি বছর ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। এই ছবির হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করবেন শাহরুখ কন্যা সুহানা। এই ছবিতে লুক নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছেন শাহরুখ। সে কারণে ‘কিং’ মুক্তির আগে অন্য কোনো ছবিতে আসতে চান না তিনি। এ জন্য সম্প্রতি শাহরুখ ‘জেলার ২’ ছবির নির্মাতাদের প্রস্তাব দিয়েছেন, রজনীকান্তের ছবি মুক্তির তারিখ যদি পিছনো যায়, সেক্ষেত্রে পাঁচদিনের জন্য এ ছবির শ্যুটিং করতে রাজি তিনি। যদিও আগস্টে নির্ধারিত হয়েছে ‘জেলার ২’ ছবির মুক্তি। শাহরুখের জন্য তা পিছোবে নাকি শাহরুখ রাজি হবেন কাজ করতে, তার উপর নজর থাকবে।