


সাবলীল। এই বিশেষণ শাহিদ কাপুরের জন্য আদর্শ বলে মনে করেন অনুরাগীরা। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেন সহজেই। এবার খলচরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সূত্রের খবর, জুনিয়র এনটিআর অভিনীত ‘ড্রাগন’ ছবিতে ভিলেন হিসাবে কাজ করর প্রস্তাব গিয়েছে শাহিদের কাছে। এর আগেও একাধিক ছবিতে ধূসর চরিত্রে কাজ করেছেন নায়ক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ ছবিতেও ধূসর চরিত্রেই ছিলেন শাহিদ। ফলে, প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’-এ কাজ করতেন তিনি রাজি হন কি না, তা দেখার অপেক্ষা। ইতিমধ্যে শাহিদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরেছেন ছবির টিমের সদস্যরা। চিত্রনাট্যও পছন্দ করেছেন নায়ক। তবে সইসাবুদ এখনও বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাস থেকে ছবির শ্যুটিং শুরু হতে পারে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।