


স্পেনে যাচ্ছেন অভিনেতা শাহিদ কাপুর। না, অবসর কাটাতে নয়। শ্যুটিংয়ে। বিশাল ভরদ্বাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার একটি ছবিতে কাজ করছেন শাহিদ। এই ছবির শেষ অংশের শ্যুটিং হবে স্পেনে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ছবিতে শাহিদের বিপরীতে কাজ করছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এছাড়াও একটি বিশেষ নাচের দৃশ্যে থাকবেন দিশা পাটানি। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই ছবিটি মুক্তি পেতে পারে। অন্যদিকে, শাহিদের হাতে রয়েছে ‘ককটেল ২’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানা। সেপ্টেম্বর থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও ‘ফর্জি ২’ রয়েছে তাঁর হাতে। এই সিরিজের শ্যুট তিনি জানুয়ারি মাস থেকে করতে পারেন বলে জল্পনা।