


•দিল্লিতে বাড়ি কিনলেন শাহরুখ খান। এর জন্য প্রায় ৩৭ কোটি টাকা খরচ করেছেন অভিনেতা। দিল্লির পঞ্চশীল পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই ও তিনতলায় ফ্ল্যাট কিনেছেন তিনি। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে লেনদেন। ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর আগে এই বাড়িতেই থাকতেন শাহরুখ খান। আবাসনের বেসমেন্টে তাঁদের বাড়ি ছিল। সেখান থেকে মুম্বইয়ে চলে যান তাঁরা। এখন বাকি দু’টি তলা কিনে নেওয়ায় পুরো আবাসনটির মালিক হলেন শাহরুখ।