


• বড়পর্দায় পুনরায় মুক্তি পাচ্ছে ‘শোলে’। তবে এবার আনকাট ভার্সন। ১৯৭৫ সালে জরুরি অবস্থা পরবর্তী সময়ে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’। সেই সময় নৃসংশতার কারণ দেখিয়ে ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। সদ্য কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে পরিচালক রমেশ খোদ এ বিষয়টি জানিয়েছিলেন। এবার সে সব দৃশ্য দেখার সুযোগ মিলবে। জানা গিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারা দেশের ১ হাজার ৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। চলতি বছর ছবির সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল ছবিটি।