


• গোটা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের নির্মম প্রেক্ষাপট ও প্রতিকারহীন বাস্তবতা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন চিকিৎসক পবিত্র গোস্বামী। এটি তাঁর দ্বিতীয় ছবি। নিঠারি, হাতরাস, উন্নাও সহ রাজ্যে ঘটে যাওয়া নানা নারী নির্যাতনের ঘটনা নিয়েই কাল্পনিক কাহিনি চিত্রটি তৈরি হয়েছে। ছবির কাহিনি ও চিত্রনাট্যকার পরিচালক ডাঃ পবিত্র গোস্বামী নিজে। ছবিটি আজ বুধবার থেকে ইউটিউবে দেখা যাবে। পবিত্রবাবু বলেন, ‘ইতিহাসে আমরা দেখেছি দেশ কাল নির্বিশেষে কোনো দাঙ্গা, যুদ্ধ, সংঘাত বাঁধলে মেয়েরাই শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে আগে নির্যাতিতা হন। এই অরাজক অবস্থাটিই ছবির মূল প্রেক্ষাপট।’