


• ফের পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। শোনা যাচ্ছে, মোহিত সুরির পরিচালনায় একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে তাঁদের। তবে রোমান্টিক ঘরানার হলেও ছবিতে একাধিক টুইস্ট থাকবে বলে খবর। নায়ক-নায়িকা ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে। সেখানে অভিনয় করবেন বলিউডের নামজাদা তারকারা। পুরো বিষয়টিই এখন রয়েছে প্রাথমিক পর্যায়ে। ইতিমধ্যে মোহিত নাকি দু’জনের সঙ্গেই আলোচনা সেরেছেন। শোনা যাচ্ছে গল্প পছন্দও হয়েছে আদিত্য ও শ্রদ্ধার। চিত্রনাট্য সাজানোর পর ২০২৬ সালে ছবির শ্যুটিং শুরুর পরিকল্পনা রয়েছে পরিচালকের। ‘আশিকি ২’, ‘ওকে জানু’র মতো সিনেমায় পর্দায় আদিত্য ও শ্রদ্ধার রসায়ন দেখেছিলেন দর্শক। তাঁদের জুটি সবসময়ই পছন্দ করেন অনুরাগীরা। ছবির প্রযোজক একতা কাপুর।