


• করিশ্মা কাপুর হোন বা শ্রদ্ধা কাপুর। ‘রাজা হিন্দুস্তানি’ থেকে আজকের অশ্নীর গ্রোভারের বায়োপিক। আমির খানের ম্যাজিক বোধহয় এখানেই। যখন যে নায়িকার সঙ্গে কাজ করেন, তাঁর সঙ্গেই আমিরের জুটি দর্শক পছন্দ করেন। এবার আমিরের নায়িকা হলেন শ্রদ্ধা। আমিরের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। উদ্যোগপতি অশ্নীর গ্রোভারের বায়োপিকে কাজ করতে চলেছেন আমির। গত কয়েকদিন ধরেই এই গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন শ্রদ্ধার প্রেমিক তথা লেখক রাহুল মোদি। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখা শেষ। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে। পর্দায় আমির ও শ্রদ্ধার জুটি কেমন লাগে, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। উল্লেখ্য, এরপর শ্রদ্ধা অভিনয় করবেন ‘এথা’ ছবিতে। ডান্স বায়োপিক এই সিনেমাটির শ্যুটিং চলছে পুরোদমে। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘স্ত্রী ৩’। পাশাপাশি আরও কয়েকটি ছবির জন্য কথাবার্তা চলছে তাঁর। এই আবহে আমির খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত নায়িকা। আমিরের সঙ্গে ছবিটি মুক্তি পেতে পারে ২০২৮ সালে।