


নয়াদিল্লি: নাগরিকত্ব পাওয়ার বছর তিনেক আগেই ভোটার তালিকায় নাম উঠেঠিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। সম্প্রতি এমনই অভিযোগে সোনিয়ার বিরুদ্ধে এফআইআরের আবেদন জানিয়ে আদালতে মামলা করা হয়। বুধবার সেই মামলার রায়দান স্থগিত রাখল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। এদিন মামলার শুনানিতে মামলাকারী বিকাশ ত্রিপাঠীর হয়ে সওয়াল করেন আইনজীবী পবন নারঙ। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন এসিজেএম বৈভব চৌরাসিয়া।
মামলকারীর বক্তব্য, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পান সোনিয়া। কিন্তু তার তিন বছর আগে থেকেই দিল্লির ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। তাই দ্রুত সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সুর চড়িয়েছে কংগ্রেস। এর মধ্যেই সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়।