


ওয়াশিংটন: আজ মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। এবারের বিশ্বকাপটা অন্য বারের থেকে কিছুটা আলাদা। একবার দেখে নেওয়া যাক কি কি নিয়মাবলী এবার ফিফা বিশ্বকাপের জন্য লাগু করেছে।
প্রথমে যে নিয়মটা আসবে টেন সেকেন্ডস সাবস্টিটিউশন রুল। এই নিয়মে কোন দল যদি তার প্লেয়ার পরিবর্তন করে তাদের যে প্লেয়ার মাঠে আছেন তাকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। অন্যথায় যিনি মাঠে নামবেন পরিবর্ত হিসেবে তাকে মাঠের বাইরে থাকতে হবে এক মিনিট। অর্থাৎ সেই এক মিনিট যে দল পরিবর্তন করছে তারা খেলবেন ১০জনে।
অনেক সময় দেখা যায় সময় নষ্টে করার জন্য গোলকিপার গোল কিক নিতে দেরি করছেন। তবে ২০২৬ এর বিশ্বকাপে সেই ঘটনা ঘটলে বিপদ আছে। আর এর জন্য ফিফা চালু করেছে ৫ সেকেন্ড কাউন্ট ডাউন রুল। এটা গোলকিপার যদি পাঁচ সেকেন্ডের বেশি সময় নেন তাহলে প্রতিপক্ষ কর্নার পেয়ে যাবে। একই রকম নিয়ম থাকছে থ্রো ইন এর জন্যেও। এক্ষেত্রে থ্রো ইনের জন্য যদি পাঁচ সেকেন্ডের বেশি সময় নেওয়া হয় তাহলে সেই থ্রোয়িং চলে যাবে প্রতিপক্ষের হাতে।
তৃতীয় নিয়মটি ভিএআর কেন্দ্রিক। ভিএআর সিস্টেম অনেকটা ক্রিকেটের রিভিউ নেওয়ার মতো। আর ২০২৬ বিশ্বকাপে এই ভিএআরের ক্ষেত্রে বেশ কিছু বদল এনেছে ফিফা। এক্ষেত্রে রেফারির দেওয়া দ্বিতীয় হলুদ কার্ডকে চ্যালেঞ্জ করা যাবে, কর্নার বা ফাউলের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো যাবে।
অনেক সময় দেখা যায় মাঠে খেলা চলাকালীন কোন প্লেয়ার জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে বা হাত দিয়ে নিজের মুখ ঢেকে প্রতিপক্ষ প্লেয়ারকে কিছু বলছেন। ২০২৬ বিশ্বকাপে এই ঘটনা যদি ঘটে তাহলে বিপদে পড়বেন সেই ফুটবলার। তাই যাই বলুন না কেন মুখ ঢেকে কিছু বললে সঙ্গে সঙ্গে দেখতে হতে পারে লাল কার্ড।
ইনজুরির ক্ষেত্রেও বিশেষ নিয়ম এনেছে ফিফা। মাঠে একজন ফুটবলার খেলতে গিয়ে পড়ে যেতেই পারেন এবং তাকে শুশ্রূষার জন্য চিকিৎসককে মাঠে আসতে হতেও পারে। এক্ষেত্রে শুশ্রূষার পর সেই প্লেয়ারকে মাঠের বাইরে থাকতে হবে এক মিনিট। অর্থাৎ তার দল দশজনেই ওই এক মিনিট খেলবে।। মূলত ম্যাচে এগিয়ে থাকার দলের প্লেয়াররা মাঝেমধ্যেই এই ধরণের প্লে অ্যাক্টিং করে থাকেন। তা রুখতেই ফিফার এই উদ্যোগ।
এবার বিশ্বকাপ হচ্ছে আমেরিকা কানাডা মেক্সিকোতে। এই সময় এখানে তীব্র গরম চলে। তার জন্য প্রতি ম্যাচে কুড়ি সেকেণ্ডসের ওয়াটার ব্রেক বা কুলিং ব্রেক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন রেফারির কোন সিদ্ধান্ত যদি ফুটবলারের পছন্দ না হতো তাহলে সে তর্ক জুড়ে দিতে পারতো। এবার কিন্তু সে রাস্তা খোলা রাখল না ফিফা। এবার একমাত্র দলের অধিনায়কই রেফারির সাথে কোন রকম কথা যদি বলতে হয় মাঠে তা বলতে পারবেন। অন্য কোন ফুটবলার কথা বলতে গেলেই সরাসরি হলুদ কার্ড দেখবেন তিনি।
এবার বিশ্বকাপের টিমগুলো ছটা বদলি করতে পারবে পাঁচটা পরিবর্ত আর একজন ফুটবলার কনকাসন সাব।
এবারের ওয়ার্ল্ড কাপ ফুটবল নতুন একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়মের পাশাপাশি অন্য কারণেও আগের বিশ্বকাপ গুলোর থেকে আলাদা। গতবারের কাতার বিশ্বকাপে মোট দলের সংখ্যা ছিল ৩২। কিন্তু এবার সেই দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪৮। পাশাপাশি কাতারে ম্যাচ হয়েছিল ৬৪ । এবার ম্যাচ ১০৪। চল্লিশটা ম্যাচ বেশি হচ্ছে এবার। গতবার ছিল চারটে গ্রুপ এবার তা বেড়ে হয়েছে বারোটা গ্রুপ। এবার নক আউট রাউন্ড হচ্ছে চারের বদলে পাঁচটা। আর পুরস্কার মূল্য সেটাও বেড়েছে অনেকটাই। কাতার বিশ্বকাপে পুরস্কার মূল্য ছিল ৪.৪০ মিলিয়ন ডলার। এবার তা বেড়ে হয়েছে ১.৭ বিলিয়ন ডলার।