


গল: একাধিক ক্রিকেটারের চোট থাকায় টেস্ট স্কোয়াড ঘোষণা করতে পারছিল না শ্রীলঙ্কা। অবশেষে ১৬ জন ক্রিকেটারের নাম জানানো হল। প্রায় তিন বছর পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন নিরোশান ডিকবেলা। তিনি শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আসলে কুশল মেন্ডিস চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত হিসাবেই ডিকবেলাকে ফেরাতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। আর দ্বীপরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডি সিলভা।
ঘরের মাঠে টেস্ট জেতার জন্য বরাবর স্পিনকেই হাতিয়ার করে শ্রীলঙ্কা। তবে এবার স্পিন বিভাগে অভিজ্ঞতা কম। তিন স্পিনার রমেশ মেন্ডিস, প্রভাত জয়সূর্য ও কেশারা নুয়ান্থা দায়িত্ব সামলাবেন।