


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগের পরীক্ষা যে ৭ এবং ১৪ সেপ্টেম্বরেই হচ্ছে, তা চূড়ান্তভাবে বৃহস্পতিবার জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। এর আগে দিনগুলির উল্লেখসহ ডিআইদের জানানো হয়েছিল যে, সম্ভাব্য দিনগুলিতে পরীক্ষা হতে পারে। তাই স্কুলগুলি এবং স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যেন প্রস্তুত থাকেন। তবে এদিন বিজ্ঞপ্তি দেওয়ার ফলে আর কোনও জল্পনা রইল না।