


ইয়াউন্ডে: আফ্রিকার দেশ ক্যামেরুন সফরে গিয়ে যুদ্ধের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পোপ লিও। ‘গোটা পৃথিবী কিছু স্বৈরশাসকের হাতে বিপর্যন্ত হয়ে পড়েছে। এমনকি ঈশ্বরের নামকেও ওইসব বিশ্বনেতারা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন বলে মন্তব্য করেন তিনি। ইরান যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোপের বাকযুদ্ধ চলছে। সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লেখেন, পোপের উচিত একজন রাজনীতিবিদ না হয়ে কাজকর্মের প্রতি মনোনিবেশ করা।’ তার জবাবে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী নন বলে মন্তব্য করেন পোপ। ক্যামেরুন সফরে যুদ্ধ নিয়ে তিনি আরও একবার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। অথচ বিশ্বে চিকিৎসা, শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানের উন্নতিতে প্রয়োজনীয় অর্থ নেই। তাঁর মতে, সবকিছুকে ধ্বংস করা সহজ। কিন্তু তা গড়ে তুলতে যথেষ্ট কষ্টসাধ্য।