


কয়েক মাস আগে এক বয়স্ক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী আসেন গ্যাস্ট্রো অ্যান্ড ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেনের কাছে। স্বল্প ওজনের সঙ্গে সুগার, হার্টের রোগ, ফুসফুসের অসুখ ছিলই। তবে সবকিছুর মূলে ছিল খাদ্যনালী ও পাকস্থলীতে ক্যানসার! যা ততদিনে ছড়িয়েছে লিভার ও আশপাশের স্থানীয় অঞ্চলে। দেশের বিভিন্ন নামকরা ক্যানসার প্রতিষ্ঠানে গেলেও সুরাহা মেলেনি। রোগীর পরিবার কলকাতায় ফিরে আসেন বিফল মনোরথ হয়েই। তখনই কঠিন এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যানসারটি মেটাস্টেটিস পর্যায়ের না হওয়ায় কিছুটা আশা ছিল। তাই রোগীকে বাঁচানোর একমাত্র পথ হিসেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিন ঘণ্টা ধরে চলে অপারেশন। পরিবার সূত্রে দাবি, অপারেশন পরবর্তী জটিলতা দেখা যায়নি।