


মুম্বই: আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বেন ডাকেট। তার জেরে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোটিপতি লিগ থেকে দু’বছরের জন্য নির্বাসিত হবেন তিনি। ইংরেজ ক্রিকেটারটির সিদ্ধান্তে খুশি নন সুনীল গাভাসকরও। ডাকেটের আরও কড়া শাস্তি চান কিংবদন্তি। সানি বলেন, ‘অ্যাসেজে ভালো খেলেছিল ডাকেট। এরপর দ্য হান্ড্রেডসের নিলামে চড়া দামে বিক্রি হয়েছে ও। তারপরই আইপিএল থেকে নাম তুলে নিয়েছে। এখানেই সমস্যা। ডাকেটের ঘটনায় স্পষ্ট, দু’বছরের নির্বাসনে কাজ হচ্ছে না। বিষয়টি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত বিসিসিআইয়ের।’
আইপিএল নিলামে ২ কোটি টাকা দিয়ে বেন ডাকেটকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে দ্য হান্ড্রেডসের নিলামে ট্রেন্ট রকেটসে ২ লক্ষ ইউরোয় বিক্রি হয়েছেন তিনি। ভারতীয় মূল্যে যা প্রায় ২কোটি ৫১ লক্ষ টাকা। তারপরই দেশের ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার অজুহাত দেখিয়ে একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আর তাতেই বেজায় ক্ষুব্ধ সানি।