


সদ্য ২৮তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল স্বরমালিকা অ্যাকাডেমি। রামমোহন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। নাচ, গান সহ মনোগ্রাহী অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত দর্শকবৃন্দ। পরিচালনায় ছিলেন শিল্পী সঞ্চারী দাস ও চন্দন দাস। প্রতি বছরই সংস্থার আয়োজন নজর কাড়ে। এ বছরও তার অন্যথা হয়নি।