


কানসাস সিটি: ৩৭ মিনিট। ইকুয়েডরের বিরুদ্ধে নামার আগে এই ছোট্ট স্পেলই কুরাসাওয়ের রুপোলি রেখা। দুর্ধর্ষ জার্মানির বিপক্ষে সাত গোল হজম করলেও ওই পর্বে ম্যাচের ফল ছিল ১-১। এই চোয়ালচাপা টিম গেম ফিরিয়ে আনতে মরিয়া কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট। রবিবার গ্রুপ ই-তে কুরাসাওয়ের প্রতিপক্ষ ইকুয়েডর।
ছোট্ট দেশ কুরাসাও। চলতি বিশ্বকাপে তাদের নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার ইকুয়েডরকে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া তারা। অভিজ্ঞ কোচ অ্যাডভোকেট নিজেও জানেন কিছুই হারানোর নেই। অন্যদিকে, ইকুয়েডর লাতিন আমেরিকার ফুটবলে বড় শক্তি। কুরাসাওকে টেক্কা দিয়ে আশা বাঁচিয়ে রাখতে মরিয়া ইকুয়েডর।