


পাটনা: নিয়ন্ত্রণহীন ড্রোন থেকে বিপত্তি! চোট পাওয়া থেকে কোনওক্রমে রক্ষা পেলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রবিবাবর পাটনার গান্ধী ময়দানে আরজেডির ‘ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও’ কর্মসূচিতে ভাষণ দিচ্ছিলেন লালুপ্রসাদ-পুত্র তেজস্বী। সভার ছবি-ভিডিও তোলার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছিল। সেই সময় একটি ড্রোন কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তেজস্বীর মুখের দিকে চলে যায়। বুঝতে পেরে মুখ সরিয়ে নেন তিনি। পুরো ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে যান তেজস্বী। তবে কিছুক্ষণের মধ্যেই ফের ভাষণ শুরু করেন তিনি।