


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকায় কলকাতায় ফ্রি ট্রেড এলপিজি বা এফটিএল সংযোগ দেওয়া চালু হয়। ১০ কেজি গ্যাসের এই নতুন সংযোগের ক্ষেত্রে এবার ২৫০ টাকা ছাড় ঘোষণা করা হল। এখন থেকে এর জন্য খরচ পড়বে ৪ হাজার ৫৫৪ টাকা। নতুন এফটিএল সিলিন্ডার কিনতে বা রিফিলিংয়ে ২০০ টাকা ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে এই ধরনের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৪১৮ টাকা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ মিলবে। প্রসঙ্গত, গৃহস্থের ভরতুকিযুক্ত গ্যাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যে কেউ এই সংযোগ নিতে পারেন।