


পনেরো বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’। ২০১১ সালের জনপ্রিয় ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ঘোষণা করলেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিক্যুয়েলের জন্য উপযুক্ত গল্প খুঁজে পেয়েছেন। তাঁর কথায়, ‘বড়ো ক্যানভাসে ছবিটি তৈরি হবে। আগের ছবির মতোই সিক্যুয়েলও হবে সাহসী।’ সূত্রের খবর, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির গল্প ভেবেছেন একতা। উল্লেখ্য, মিলন লুথরিয়া পরিচালিত প্রথম ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালান, নাসিরউদ্দিন শাহ, ইমরান হাশমির মতো শিল্পীদের। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিদ্যা। তবে সিক্যুয়েলে কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। চিত্রনাট্য সম্পূর্ণ হলে তবেই কাস্টিংয়ের কাজ শুরু করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শ্যুটিং শুরু হবে বলে খবর।