


সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন পড়েছে। ইতিমধ্যেই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের। এরই মাঝে আগামী রবিবার গাইঘাটার ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠাকুরবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নির্যাতিতার বাড়ি। নির্যাতিতার পরিবারের সদস্যরা চাইছেন, একবার তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। পরিবারের মত, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে মৃতার বাবা-মা মানসিকভাবে অনেকটাই সাহস পাবেন। নির্যাতিতার এক আত্মীয় বলেন, মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি যদি আমাদের বাড়িতে এলে আমরা মানসিকভাবে অনেকটা চাঙ্গা হব। তবে মুখ্যমন্ত্রী আসবেন কি না, প্রশাসন তা আমাদের জানায়নি। তবে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবার যাতে সরকারি সাহায্য পায়, সেবিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রবিবার হেলিকপ্টারে ঠাকুরনগরে আসবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে তাই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।