


কোপেনহেগেন: ব্যাডমিন্টনকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার আইসিসি’কে অনুসরণের কথা ভাবছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা (বিডব্লুএফ)। লক্ষ্য প্রতিটি ম্যাচ ৩০ মিনিটের মধ্যে শেষ করা। আর তার জন্য বদলানো হচ্ছে পয়েন্টের নিয়ম, যা ২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে বলবৎ হবে। এতদিন ২১ পয়েন্টে শেষ হত একটি গেম। নতুন নিয়মে সেটা হবে ১৫ পয়েন্টে। এছাড়াও কম করে দু’পয়েন্টের ব্যবধানে নির্ধারিত হবে বিজয়ী। এছাড়া এতদিন ১১ পয়েন্টের পর টেকনিক্যাল টাইম আউট দেওয়া হত। নতুন নিয়মে তা হবে ৮ পয়েন্টের পরে। অবশ্য মোট গেমের সংখ্যা আগের মতো তিনই থাকছে। বিরতির সময়ের ক্ষেত্রেও (৬০ সেকেন্ড) কোনো পরিবর্তন ঘটছে না। রবিবার ডেনমার্কের রাজধানীতে বৈঠকে বসেছিলেন বিডব্লুএফ-এর কর্তারা। সেখানেই ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।