


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে ম্যাচ শুরু হতে তখনও আধঘণ্টা বাকি। ২ ও ৩ নম্বর গেটের বাইরে প্রবল উত্তেজনা। বেশ কিছু দর্শকের অভিযোগ, হাতে বৈধ টিকিট থাকা সত্ত্বেও মাঠে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। কারণ খুঁজতে গিয়েই চক্ষু চড়কগাছ। বেশ কিছু দর্শক কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে এসেছিলেন। কিন্তু কাউন্টার পার্টের অংশটুকু ছেঁড়া থাকায় আপত্তি জানান গেটে থাকা পুলিশকর্মীরা। তাঁদের যুক্তি, হাফ টিকিটে মাঠে ঢোকা যাবে না। যা শুনে শুনে উত্তেজনা চরমে পৌঁছায়। দীর্ঘ টালাবাহানার পর জট খোলে। একজন বললেন, ‘এত অপেশাদার মানসিকতা নিয়ে ম্যাচ আয়োজনই উচিত নয়। হাফ-টিকিটের কথা ট্রেনে শুনেছি।’