


প্রয়াত হলেন বোলপুর পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন কৃষ্ণপদ সিংহ রায়। বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে বোলপুর স্কুলবাগানে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কৃষ্ণপদ সিংহ রায় সিপিএমের বোলপুর পুরসভার দু’বার চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন। তাঁর পুরপ্রধান থাকাকালীন বোলপুর শহরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ হয় বলে জানা যায়।