


আজ, মঙ্গলবার দুপুরে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। কিন্তু এদিন রাতেই তা খুলে ফেলা হয়। তবে কীভাবে তালাটি খোলা হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। পাশাপাশি তালা কীভাবে খোলা হয়েছে সেই বিষয়েও পুলিশের কাছে কোনও তথ্য নেই।