


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই পুজো। উৎসবের মরশুম। তার আগেই ফের কমল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৮ হাজার ৪৫০ টাকা। অথচ গত শনিবারই সেই দর ছিল ১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দর কমেছে প্রায় চার হাজার হাজার টাকা। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা।