


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিনের বিশ্রাম কাটিয়ে শনিবার ডার্বির প্রস্তুতি শুরু করছে ইস্ট বেঙ্গল। টানা চার ম্যাচ জিতে মশাল বাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে। প্রতিপক্ষ মোহন বাগান সিনিয়র ফুটবলার খেলালেও জুনিয়রদের উপরেই আস্থা রাখছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। শুক্রবার ঘরের মাঠে সিনিয়র দলের প্রস্তুতি শেষে সেই কথাই জানিয়ে গেলেন স্প্যানিশ হেডস্যার আন্তোনিও হাবাস। তাঁর সাফ মন্তব্য ‘না, আমি অন্তত কলকাতা লিগ নিয়ে ভাবছি না।’
এদিকে, এদিন দুপুর থেকে অনলাইনে বড়ো ম্যাচের আড়াই হাজার টিকিট ছেড়েছিল আইএফএ। প্রথম দিন তা নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়। তবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন,‘অ্যাপের সমস্যায় এই ঘটনা ঘটেছিল। তবে তা সমাধান হয়ে গিয়েছে। আর কোনো আসুবিধা হবে না।’ পাশাপাশি বড়ো ম্যাচ পরিচালনার জন্য স্থানীয় রেফারির উপর আস্থা রাখছে রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।