


নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিএলএ'দের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,বিএলএ'দের নির্দেশ দিয়ে নেত্রী বলেন, '৪৪ হাজার নাম বাদ পড়েছে। যত নাম বাদ পড়েছে, তা আবার খুঁটিয়ে দেখুন । স্ক্রুটিনি করুন। কেন নাম বাদ পড়েছে? প্রত্যেকটি পার্ট ধরে ধরে পরীক্ষা করুন।' বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'শুনানি পর্বে এলাকার মানুষের পাশে থাকতে হবে। সবরকমভাবে সাহায্য করতে হবে। বাড়ি বাড়ি যান। '