


নয়াদিল্লি: এক বছরেরও বেশি সময় পর ফের মুখোমুখি নীরজ চোপড়া ও আরশাদ নাদিম। ১৩ থেকে ২১ সেপ্টেম্বর টোকিওয় বসছে বিশ্ব অ্যাথলেটিক্সের আসর। সেখানে ১৯ সদস্যের ভারতীয় দলের সেরা তারকা নীরজই। অন্যদিকে, পাকিস্তানের একামাত্র প্রতিযোগী নাদিম। ২০২৪ ওলিম্পিকসের পর ফের তাঁরা একে অপরের বিরুদ্ধে নামবেন। প্যারিসে সোনা জিতেছিলেন পাকিস্তানি তারকা। এবার তার বদলা নেওয়ার সুযোগ রয়েছে নীরজের সামনে।