বীরভূম ও পূর্ব বর্ধমানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বিস্তারিত পড়ুন।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৬
আগামী কয়েক ঘণ্টার মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়া হাওয়া।