


সংবাদদাতা, বোলপুর: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। সমগ্র জেলা জুড়েই কড়া নিরাপত্তা ব্যাবস্থা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে তত্পর জেলা প্রশাসনও। বীরভূমেও আসন্ন নির্বাচন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। ভোটের প্রথম দফাতেই আছে বীরভূম জেলার নাম। রবিবার দুপুরে জেলার নিরাপত্তা সংক্রান্ত নানান বিষয় নিয়ে বোলপুরের এসডিপিও অফিসে সাংবাদিক বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি জানান, 'জেলায় স্পর্শকাতর এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে । ইতিমধ্যেই জেলায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শীঘ্রই আরও ২০০ কোম্পানি আসবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, 'আমরা ভোটগ্রহণকে সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার জন্য প্রস্তুত। জেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করতে তৎপর'। ভোটকেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপেই সজাগ নজরদারি চালানো হবে। এমটাই জানানো হয় পুলিশ সুপারের তরফ থেকে।
উল্লেখ্য, গত রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করন। এইবার রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষণায় জানানো হয়, প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এই দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল, যেখানে বাকি ১৪২টি আসনে ভোট পড়বে। প্রথম দফায়: মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর। দ্বিতীয় দফায়: কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া