


গ্লাসগো, ১ আগস্ট: আজ, শনিবার গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জন্য ছিল সোনার দিন। মূলত, বক্সিং থেকে সাতটা সোনা জিতলেন ভারতীয়রা। এলো দুটো রুপো। এক ধাক্কায় পদক তালিকায় দশ থেকে চারে উঠে গেল ভারত। জিতল মোট ১৩ টা সোনা সহ ৩৭টা পদক। দিনের শুরুতেই বক্সিংয়ে মেয়েদের ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৫৭ কেজি বিভাগের জেসমিন সোনা জেতেন। এরপর বক্সিংয়ে ভারতকে সোনা এনে দেন সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘাঙ্ঘাস, এবং অরুন্ধতী চৌধুরী। ৫১ কেজি বিভাগে ইংল্যান্ডের প্রতিপক্ষ রুবি হোয়াইটকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী। পরের ম্যাচেই ৬০ কেজি বিভাগে কানাডার মারি আল আহমাদিয়াকে হারিয়ে ভারতকে সোনা এনে দেন প্রিয়া ঘাঙ্ঘাস। এরপর ৭০ কেজি বিভাগে ইংল্যান্ডের শ্যান্টেলে রেডকে হারিয়ে বক্সিংয়ে পঞ্চম সোনা এনে দেন অরুন্ধতী চৌধুরী। তবে আশাহত করলেন অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা। ৭৫ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এমা-সুয়ে গ্রিনট্রির কাছে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
ছেলেদের বক্সিংয়েও জোড়া সোনা আনলেন শচীন এবং অঙ্কুশ। ৬০ কেজি বিভাগে নামিবিয়ার বক্সারকে ৩-২ পয়েন্টে হারিয়ে সোনা যেতেন তিনি। অন্যদিকে ৮০ কেজি বিভাগে ইংল্যান্ডের দিমেজিকে ৪-১ পয়েন্টে হারিয়ে সোনা যেতেন অঙ্কুশ।
তবে এর আগে ৫৫ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার যে ডিক্সনের কাছে ৫-০ পয়েন্টে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতের জাদুমনি সিংকে।
এছাড়াও এ দিন প্যারা শটপাটে সোনা জেতেন সোমন রানা। এই বিভাগে রুপো জেতেন ভারতেরই শুভম জুয়াল।
ট্রিপল জাম্পে ভারতকে রুপো এবং ব্রোঞ্জ এনে দিলেন যথাক্রমে প্রবীন চিত্রাভেল এবং সেলভা প্রভুর। পাশাপাশি জুডোয় ব্রোঞ্জ জেতেন উন্নতি শর্মা।