


কায়েরো: শ্যুটিং বিশ্বকাপে সোনার দিন ভারতের। রবিবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক জিতলেন উদয়বীর সিন্ধু। ফাইনাল রাউন্ডে দুরন্ত দৃঢ়তার পরিচয় দিলেন ২৪ বছর বয়সি উদয়বীর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি হারালেন জার্মানির ক্রিশ্চিয়ান রেইটজকে। ২৪০.৬ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন উদয়বীর। ক্রিশ্চিয়ানের সংগ্রহ ২৪০.১ পয়েন্ট। মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে সাফল্য আসে ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ পদক পেয়েছেন ইতালির পাওলো মোন্না (২১৯.৮ পয়েন্ট)।