


মস্কো: ফের চর্চায় রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইউক্রেনের দাবি, রাতের অন্ধকারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পালটা রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত ৫৩টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে।
সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে সতর্ক করেছিলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে জবাব দেওয়া হবে। রাশিয়ার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইউক্রেন। পালটা ইউক্রেনের বিদেশমন্ত্রী জানান, রুশ বাহিনী প্রায় ১০৮টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ২২ জন মারা গিয়েছে।