


ওয়াশিংটন: আমেরিকার চোখে আর সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্র নয় সিরিয়া! সন্ত্রাসে রাষ্ট্রীয় মদতদাতার তালিকা থেকে পাঁচ দশক পর সিরিয়ার নাম মুছে দিল ওয়াশিংটন। একইসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরও আল-নুসরা ফ্রন্টের উপর থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তকমা প্রত্যাহার করল। এই সংগঠনটি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামেও পরিচিত। এরপরেই পদক্ষেপের পরই মার্কিন অর্থ দপ্তর তাদের চাপানো নিষেধাজ্ঞাও শিথিল করেছে। অর্থসচিব স্কট বেসেন্ট একটি বিবৃতিতে বলেছেন, আজকের এই পদক্ষেপ সিরিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে লক্ষ্যে অতিরিক্ত বিনিয়োগে উৎসাহ দেবে। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ। নিষেধাজ্ঞা শিথিলের পথে এগলেও সন্ত্রাসবাদের সঙ্গে আপস করা হবে না এবং সিরিয়ায় সন্ত্রাসে জড়িতদের রেহাই মিলবে না বলেও ট্রাম্প প্রশাসনের দাবি।