


• মুম্বইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট গত কয়েকবছর ধরে ইজারায় নিয়ে রেখেছিলেন অভিনেতা ভিকি কৌশল। আগামী তিন বছরের জন্য ওই অ্যাপার্টমেন্টের ইজারা পুনর্নবীকরণ করালেন তিনি। শোনা যাচ্ছে, এই অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া প্রায় ১৭ লক্ষ টাকা। চলতি মাসে এই আবাসনের স্ট্যাম্প ডিউটি বাবদ ১ লক্ষ ৬৯ হাজার টাকা দিতে হয়েছে অভিনেতাকে। এছাড়াও সিকিউরিটি ডিপোজিট করতে হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা। প্রথম দু’বছরে আবাসনের ভাড়া থাকবে ১৭ লক্ষ ১ হাজার টাকা। তৃতীয় বছর সেই ভাড়া প্রায় ৮৫ হাজার টাকা বেড়ে যাবে। দাঁড়াবে ১৭ লক্ষ ৮৬ হাজার টাকায়। সূত্রের খবর, ওই অ্যাপার্টমেন্টে মূলত অভিনয় সংক্রান্ত নানা মিটিং করেন ভিকি।