


দিল্লিতে রাবণ দহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, 'ভগবান রাম আমাদের শিখিয়েছেন যে, প্রতিকূলতা আমাদের যাত্রাকে থামিয়ে দিতে পারে না। সংকট যতই বড় হোক না কেন, অন্যের উপর নির্ভর করে হাত গুটিয়ে বসে থাকা চলবে না।' তিনি আরও বলেন, 'দেশবিরোধী শক্তিকে চিহ্নিত করতে হবে। দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।'