


তিরুবনন্তপুরম, ৭ জুলাই: প্রকৃতির রোষে ‘ঈশ্বরের আপন দেশ’। এবারও ঘটনাস্থল ওয়েনাড়! প্রবল বৃষ্টির পরে ভয়াবহ ধস। যার জেরে প্রাণ হারালেন অন্তত পাঁচজন। জখম আরো অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কাদামাটির স্তূপের নীচে আরও অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মালাপ্পুরাম ও ওয়েনাড জেলাকে সংযোগকারী একটি টানেল তৈরির কাজ চলছিল। তার মধ্যে ঘটে গেল বিপর্যয়। মীনাক্ষী সেতুর কাছে ধস নামে। টানেল প্রোজেক্টের সঙ্গে যুক্ত কর্মীরা সেখানে ছিলেন।
ধসের ঘটনার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য টি সিদ্দিতের-এর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী উদ্ধারকাজে সমন্বয় করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শুল্কমন্ত্রী এপি অনিল কুমার এবং মন্ত্রী সিদ্দিককে অবিলম্বে ওয়েনাডে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, গোটা ঘটনাকে ‘ম্যান মেড’ বললে মন্তব্য করেছ
কৃষিমন্ত্রী টি সিদ্দিক। সুড়ঙ্গ প্রকল্পের সঙ্গে জড়িত ‘অবিজ্ঞানিক বর্জ্য’ ফেলার" পরিণতি হিসেবে উল্লেখ করেন তিনি। আগের সতর্কবার্তাগুলোর শুনলে এই বিপর্যয় এড়ানো যেত।